1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মাদকসহ যুবক আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে মাদকসহ যুবক আটক।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর (মোড়ের হাট) এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মোড়ের হাট বাজার এলাকা থেকে আবু রায়হানের ছেলে মোঃ শাওন হোসেন (৩২)-কে আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হানের দিকনির্দেশনায় থানার একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাওন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ২০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করা হয়। ফেন্সিডিল ও ফায়ারডিলের মতো এসকাপও নেশাজাতীয় সিরাপ হিসেবে পরিচিত।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাঁচবিবি থানা পুলিশও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর সঙ্গে আপস করা হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক শাওন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park