1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কলকলিয়া ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

কলকলিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলোর বিভিন্ন চেলেঞ্জ চিহ্নিত করা এবং কার্রযকর উদ্যোগ গ্রহন, শিক্ষক শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনে সহায়তার লক্ষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অংশ গ্রহনের মধ্য দিয়ে কলকলিয়া ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৬ জুন) বেলা ২ টায় হাজি রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি আবুল বাশার মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে ও শাহজাহান এর পরিচালনায়  মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উদ্যোগতা বাতির আহমদ, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শেলিনা বেগম, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মশাহিদ হোসেন, খাশিলা ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাথী রানী তালুকদার, ওয়ারিদ উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাপ্পী দে, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আহমদ, জমাত উল্লা আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন, বালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপম সরকার,শ্রীধরপাশা সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান উজ্জ্বল, শাহ পরান মডেল হাইস্কুলের শিক্ষক জামাল উদ্দিন  প্রমুখ।

বক্তারা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। মনোযোগ সহকারে পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের আন্তরিকভাবে নজর দেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে সে ব্যাপারে অভিভাবকদের সাথে যোগাযোগ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

সভায় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর উপদেষ্টা আলহাজ্ব রফিক মিয়াসহ প্রায় ২০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park