1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতি চক্রের সদস্য আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতি চক্রের সদস্য আটক।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

_সাব রেজিস্ট্রারের সই নকল করে নকল দলিল বানোর অভিযোগ, হাতেনাতে ধরা_

ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার আব্দুল কাদিরের সই নকল করে নকল দলিল তৈরি করে আসছিল।

আজ সাব রেজিস্ট্রার জাহিদ হাসান দলিল রেজিস্ট্রির সময় নথিপত্র যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরতে পারেন। সন্দেহ হলে তিনি নিজেই তাকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান আটকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জালিয়াতি চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

সাব রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন, “দলিল রেজিস্ট্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আমরা কঠোর। কোনো ধরনের জালিয়াতি বরদাশত করা হবে না। জনগণকেও দলিল রেজিস্ট্রির সময় সতর্ক থাকার আহ্বান জানাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park