1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে রানা হ*ত্যা*ক*ণ্ডে*র জেরে বাড়িঘরে হা-ম-লা-ভা-ঙ-চু-র ও লু-ট-পা-টে-র অ-ভি-যোগ, ক্ষতি প্রায় কোটি কোটি টাকা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ময়মনসিংহে রানা হ*ত্যা*ক*ণ্ডে*র জেরে বাড়িঘরে হা-ম-লা-ভা-ঙ-চু-র ও লু-ট-পা-টে-র অ-ভি-যোগ, ক্ষতি প্রায় কোটি কোটি টাকা।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে ফুটবল খেলা ও আগত কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক দলের স্থানীয় নেতা রানা নি*হ*ত হওয়ার ঘটনার পর সন্দেহভাজন আসামিদের বাড়িঘরে হা*ম*লা, ভা*ঙ*চু*র, অ*গ্নি*সং*যোগ ও লুটপাটের অ*ভি*যো*গ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় অন্তত ১৪টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মোট ক্ষ*তি*র পরিমাণ প্রায় এক কোটি কোটি টাকা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ জুন বিকেলে সংঘটিত হ*ত্যা*কা*ণ্ডে*র পর নি*হ*ত রানার সমর্থক পরিচয়ে একদল লোক নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অ*ভি*যা*ন চালায়।

এ সময় মফিদুল ইসলাম মাস্টারের বাড়িসহ আশপাশের একাধিক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভা*ঙ*চু*র করা হয়। অ*ভি*যো*গ রয়েছে, মফিদুল ইসলাম মাস্টারের গোয়াল ঘর থেকে ১০টি গুরু, ট্রাক্টরের মেশিন, ধান মারাইয়ের মেশিন, মটর, নগদ অর্থ, স্বর্ণালংকার লু*ট করে নিয়ে যায়। পরে ঘরের জিনিসপত্র সহ প্রায় কোটি টাকার ক্ষ*তি*সাধন করে।

এ ছাড়াও আশপাশের লোকজনের বাড়িঘর থেকে হা*ম*লা*কারীরা ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগি, ধান-চাল, কৃষি যন্ত্রপাতি, আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লু*ট করে নিয়ে যায়। কয়েকটি বাড়িতে অ*গ্নি*সং*যো*গের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের অভিযোগ, মোফাজ্জল হোসেন, মাহবুল, আসাদ আলী ও রুবেলের নেতৃত্বে শতাধিক ব্যক্তি এ হা*ম*লা, ভা*ঙ*চু*র ও লু*ট*পা*টে অংশ নেয়। তবে অ*ভি*যু*ক্ত*দের পক্ষ থেকে এসব অ*ভি*যো*গ অস্বীকার করা হয়েছে।

ক্ষ*তি*গ্র*স্ত নাসিমা আক্তার বলেন, হা*ম*লা*কা*রীরা আমার ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। আলমারি ও আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি ঘরে থাকা স্বর্ণালংকারও নিয়ে গেছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরেক ভুক্তভোগী ব্যবসায়ী সোহেলের স্ত্রী অ*ভি*যো*গ করে বলেন, ঈদের পর ব্যবসার কাজে ব্যবহার করার জন্য আমার স্বামী পাঁচ লাখ টাকা ঘরে রেখেছিলেন। হা*ম*লা*কারীরা আলমারি ভে*ঙে সেই টাকা নিয়ে গেছে। আমাদের সংসার এখন বড় ধরনের আর্থিক সং*ক*টে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, তার ছোট একটি হাঁসের খামার ছিল। হা*ম*লা*কা*রী*রা খামার থেকে ৫০টিরও বেশি হাঁস নিয়ে গেছে। এতে তার জীবিকার প্রধান অবলম্বন ক্ষ*তি*গ্র*স্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলার সময় পুরো এলাকায় আ*ত*ঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাসা কিংবা অন্যত্র আশ্রয় নেয়। হা*ম*লা*র পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ক্ষ*তি*গ্র*স্ত পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা অ*ভি*যো*গ করেন, হ*ত্যা*কা*ণ্ডে*র ঘটনার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি প্রতিশোধমূলকভাবে নিরীহ মানুষের বাড়িঘরে হা*ম*লা চালিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সন্দেহভাজন আসামি পক্ষের বাড়িঘরে হা*ম*লা, ভা*ঙ*চু*র ও লু*ট*পা*টে*র বিষয়ে আমরা মৌখিকভাবে শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অ*ভি*যো*গ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে হামলার অভিযোগ প্রসঙ্গে নিহত রানার বড় ভাই মোফাজ্জল হোসেন বলেন, কে বা কারা হামলা, ভা*ঙ*চু*র কিংবা লু*ট*পা*ট করেছে, তা আমার জানা নেই। এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, গত ২ জুন ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সং*ঘ*র্ষ চলাকালে কৃষক দলের স্থানীয় নেতা রানা গু*রু*ত*র আ*হ*ত হন। পরে তাকে উ*দ্ধা*র করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উ*ত্তে*জ*না ছড়িয়ে পড়ে।

হ*ত্যা*কা*ণ্ডে*র পরবর্তী সময়ে সংঘটিত হা-ম-লা, ভা-ঙ-চু-র, অ-গ্নি-সং-যো-গ ও লু-ট-পা-টের অ-ভি-যো-গ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও এখনো থানায় কোনো লিখিত অ-ভি-যো-গ দায়ের হয়নি, তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং দো-ষী-দে-র বি-রু-দ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park