1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমেরিকা প্রবাসীর উদ্যোগে বিরামপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

আমেরিকা প্রবাসীর উদ্যোগে বিরামপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কোরবানির মাংস বিতরণ করেছে “মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশন”।

শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ১০টায় কুন্দনহাট চত্বর ও কেটরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজন করে মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশন, কেটরাহাট, বিরামপুর, দিনাজপুর।

অনুষ্ঠানটি আমেরিকা প্রবাসী মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান, মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হয়। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করলেও তার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

“অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যানের শাশুড়ি আমেরিকা প্রবাসী মোছাঃ হাজেরা বিবি, চেয়ারম্যানের ছোট ভাই রফিকুল ইসলাম, বড় ভাই আব্দুর রহমান, সমন্বয়ক মাহমুদুল হক মানিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ইব্রাহিম মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।”

আয়োজকরা জানান, তিনটি গরু জবাই করে প্রায় দুই শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এক কেজি গরুর মাংস, এক কেজি পুষ্টি বিরিয়ানির চাল এবং ৫০০ মিলিলিটার পুষ্টি সয়াবিন তেল বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ কার্যক্রম এলাকাবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park