1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে আঙুর চাষে লাখপতি, যুবক আবু হুরাইরা । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে প্রথম বারের মতো বাণিজ্যিকভাবে আঙুর চাষে লাখপতি, যুবক আবু হুরাইরা ।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ধান কিংবা সবজির চিরচেনা চাষাবাদের বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগে সফলতার নজির গড়েছেন যুবক আবু হুরাইরা। বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে ইতোমধ্যেই লাখ টাকার স্বপ্ন পূরণ করেছেন তিনি। তার এই সফলতা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরেই কৃষিতে নতুন কিছু করার পরিকল্পনা করেন আবু হুরাইরা। সেই চিন্তা থেকেই নিজ বাড়ির ২৫ শতক জমিতে বাণিজ্যিক ভাবে শুরু করেন আঙুর চাষ। বর্তমানে তার বাগানে মোট ৬৫টি আঙুর গাছ রয়েছে। আশার বিষয় হলো, প্রতিটি গাছেই এসেছে ফুল ও ফল। একই সাথে বিক্রি করছেন বিভিন্ন জাতের চারা।

স্থানীয়রা জানান, আগে এ অঞ্চলে কেউ বাণিজ্যিকভাবে আঙুর চাষের সাহস করেননি। তবে তার সফলতা দেখে এখন অনেক তরুণ কৃষক আগ্রহ দেখাচ্ছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তার আঙুর বাগান দেখতে ভিড় করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park