1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা, টেকনাফে গ্রেপ্তার ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা, টেকনাফে গ্রেপ্তার ২

শাহিন আলম টেকনাফ//
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শাহিন আলম টেকনাফ//

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার জাল নোট, টাকা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ একটি চক্রের রেহিঙ্গাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোরবানির ঈদকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির বলে জানিয়েছে বিজিবি।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মো. নাজমুল।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুভাশশীর নাকিব তরফদার জানান, ‘একটি চক্র কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ দল
রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়াবাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে একটি কক্ষ থেকে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় জাদিমুড়া বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, “দুই ব্যক্তি কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসায় ওঠেন। কিন্তু তারা ভেতরে জাল টাকা তৈরির মতো কাজ করছে, তা কেউ বুঝতে পারেনি। মূলত রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করেই তারা এই চক্র চালাচ্ছিল।”

জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নুর আলম বলেন, “ঈদের সময় ক্যাম্পে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। অনেক রোহিঙ্গা জাল টাকা সহজে শনাক্ত করতে না পারায় এসব চক্র সুযোগ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park