1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীসহ এক পরিবারের পাঁচ জনকে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীসহ এক পরিবারের পাঁচ জনকে হত্যা

মো ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউতকা গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া প্রবাসী স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে।

আজ শনিবার (০৯ মে) সকালে প্রতিবেশীরা তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। কে বা কারা এই নৃশংস জঘন্যতম হত্যাকান্ড সংঘটিত করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম এই হত্যাকান্ড ঘটেছে বলে জানান এবং তিনি বলেন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। রাতের আঁধারে দূর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এক জন খানের উপরে তিন জন নিচে ফ্লোরে এবং একজনকে গলা কেটে জানালার গ্রিলের সাথে বেধে রাখা হয়েছে। খুবই মর্মান্তিক ও নৃশংস হত্যাকান্ড এটি।

কেন এমন নৃশংস হত্যা কান্ড ঘটতে পারে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় কাপাসিয়ার রাউতকা গ্রামে থমথমে অবস্থা এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park