1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উলিপুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) উলিপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এহছানুল হক করিম (প্রিন্স), উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তৌফিকুর রহমান (লাভলু) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান (বিপুল)। এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী (কবির) ও আসাদুজ্জামান (লিখন)।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (মারুফ), ছাত্রনেতা আল মামুন (সুমন), জিয়া সাইবার ফোর্স উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক হাসান আলী, পৌর ছাত্রদলের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হীরা মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মো. আশরাফুল আলম (বিপুল) ও সাধারণ সম্পাদক সোহেল রানাকে অভিনন্দন জানান।

তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। নেতারা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শান্তিপূর্ণ পরিবেশে মিছিলটি সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park