1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬: বালিকায় আফসার আলী, বালকে চকশুলবন চ্যাম্পিয়ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬: বালিকায় আফসার আলী, বালকে চকশুলবন চ্যাম্পিয়ন।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২ মে) বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বালিকা বিভাগে দক্ষিণ শাহবাজপুর আফসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কোচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে চকশুলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কঠিন লড়াইয়ে চৌঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

বালক বিভাগের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। খেলায় প্রথমে গোল করে এগিয়ে যায় চৌঘরিয়া দল। পরে সমতা ফেরায় চকশুলবন। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। স্নায়ুচাপের সেই মুহূর্তে চকশুলবন দল আরো ১টি গোল দিয়ে মোট ২ গোলের অধিকারি হয়ে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হয়।

বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থিতি ছিল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ ও নাজিম উদ্দিন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা করেন শ্রী ভোলানাথ সরকার, মোস্তাফিজুর রহমান মাসুম ও মুক্তি মাহমুদ খান এছাড়াও সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ। প্রাণবন্ত ধারাভাষ্যে পুরো আয়োজনটি উপস্থাপন করেন শামসুল আলম।

শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার বার্তা পৌঁছে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park