1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডা.আলতাফ হোসেনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ডা.আলতাফ হোসেনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা.আলতাফ হোসেনের দক্ষ নেতৃত্বে রোল মডেল হয়ে দাড়িয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড।

আজ ২৮ এপ্রিল,২৬ইং রোজ মঙ্গলবার
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে প্রত্যেক মাসের ন্যায় মাসিক মিটিং এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন হলেও ঘটেছে ভিন্ন ঘটনা,সদ্য মেডিসিন ওয়ার্ড থেকে যে সমস্ত ইনটার্ন ডিএমএফ সম্পন্ন করেছে তাদের সম্মানে বিদায়ী সম্মাননা, ক্রেষ্ট এবং ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় যা আগে কখনো ঘটেনি,এই পরিকল্পনার মাধ্যমে কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন অনন্য নজির স্থাপন করেছেন।

উক্ত মাসিক সভা ও বিদায়ী সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের ইএমও ডা. হিমাদ্রী শেখর সাহা, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান,এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা.সামসুজ্জাম কনকসহ অন্যান্য কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সহ  ইন্টার্ন ডিএমএফবৃন্দ।

ইন্টার্ন বিদায়ী ডিএমএফ লামিয়া খাতুন বলেন, “নতুন যোগদানের পর আমাদের যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছিলো ঠিক ওয়ার্ড শেষের পর অনুরুপভাবে ফুল ক্রেষ্ট সহ যেভাবে বিদায় জানানো হচ্ছে এতে আমাদের দায়িত্ব এবং শ্রদ্ধার জায়গা বৃদ্ধি পাবে বলে আশা করি।

পরিশেষে সভাপতির বক্তব্য রাখেন কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন তিনি বিদায়ী ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলেন,আমরা আশা রাখছি তোমরা দেশ এবং জাতীর কল্যানে সৎ এবং দক্ষতার সাথে নিজেকে আত্ননিয়োগ করবে,মনে রাখবে চিকিৎসা মহৎ পেশা।
এবং পরিশেষে উন্মুক্ত আলোচনায় সবার মতামত এবং ওয়ার্ডের যাবতীয় সমস্যার কথা শোনা এবং সমাধানের ব্যপারে পরামর্শ করার মাধ্যমে সভা শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park