
মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডা.আলতাফ হোসেনের দক্ষ নেতৃত্বে রোল মডেল হয়ে দাড়িয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড।
আজ ২৮ এপ্রিল,২৬ইং রোজ মঙ্গলবার
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে প্রত্যেক মাসের ন্যায় মাসিক মিটিং এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন হলেও ঘটেছে ভিন্ন ঘটনা,সদ্য মেডিসিন ওয়ার্ড থেকে যে সমস্ত ইনটার্ন ডিএমএফ সম্পন্ন করেছে তাদের সম্মানে বিদায়ী সম্মাননা, ক্রেষ্ট এবং ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় যা আগে কখনো ঘটেনি,এই পরিকল্পনার মাধ্যমে কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন অনন্য নজির স্থাপন করেছেন।
উক্ত মাসিক সভা ও বিদায়ী সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের ইএমও ডা. হিমাদ্রী শেখর সাহা, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান,এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা.সামসুজ্জাম কনকসহ অন্যান্য কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সহ ইন্টার্ন ডিএমএফবৃন্দ।
ইন্টার্ন বিদায়ী ডিএমএফ লামিয়া খাতুন বলেন, “নতুন যোগদানের পর আমাদের যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছিলো ঠিক ওয়ার্ড শেষের পর অনুরুপভাবে ফুল ক্রেষ্ট সহ যেভাবে বিদায় জানানো হচ্ছে এতে আমাদের দায়িত্ব এবং শ্রদ্ধার জায়গা বৃদ্ধি পাবে বলে আশা করি।
পরিশেষে সভাপতির বক্তব্য রাখেন কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন তিনি বিদায়ী ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলেন,আমরা আশা রাখছি তোমরা দেশ এবং জাতীর কল্যানে সৎ এবং দক্ষতার সাথে নিজেকে আত্ননিয়োগ করবে,মনে রাখবে চিকিৎসা মহৎ পেশা।
এবং পরিশেষে উন্মুক্ত আলোচনায় সবার মতামত এবং ওয়ার্ডের যাবতীয় সমস্যার কথা শোনা এবং সমাধানের ব্যপারে পরামর্শ করার মাধ্যমে সভা শেষ হয়।