1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় মানবিক সহায়তা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মানব কল্যাণ ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় মানবিক সহায়তা।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

মানবতার টানে ভয় নেই রক্ত দানে এমন স্লোগানকে সামনে রেখে মানবকল্যাণ ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার “রাঙ্গামাটিয়া বাগাম্বর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা” এর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৪০ পিছ পবিত্র কোরআন শরীফ ও ৪০ পিছ রেহাল বিতরণ করা হয় এবং ১৫০ জন শিক্ষার্থীকে দুপুরে এক বেলা খাবার খাওয়ানো হয়।

বিনামূল্যে অসহায় অসুস্থ রোগীর রক্ত দান ও রক্ত ম্যানেজ করে দেওয়া মানবিক সংগঠন যেন একটি মানবতার কল্যাণে সমাজ সেবামূলক সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনটি শুধু ব্লাড সংগ্রহ করে দেয় না। সংগঠনটি নিয়মিত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ব্লাড ম্যানেজের পাশাপাশি অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের খাদ্য সামগ্রী ও পোশাক প্রদান, ঈদ উপহার সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, চারাগাছ বিতরণসহ দেশের বিভিন্ন দুর্যোগ ও মহামারী এবং ক্লান্তি লগ্নে অসহায় দরিদ্র মানুষদের পাশে আশার আলো হয়ে দাড়িয়ে যান।

এমন হাজারো ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা করে সংগঠনটি তাদের মুখে হাসি ফুটিয়ে তোলেন। ব্যতিক্রম এই মানবিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের সকল দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park