1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকঢোল পিটিয়ে বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনসচেতনতার জোরালো আহ্বান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ঢাকঢোল পিটিয়ে বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনসচেতনতার জোরালো আহ্বান।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকঢোল পিটিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, দিনাজপুরের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ তাহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার কবির, ডাঃ তাহাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিরামপুর সরকারি কলেজের প্রভাষক এস এম আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আরিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সুস্থ ও উন্নত জাতি গঠনের জন্য সুষম পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টির প্রতি অধিক গুরুত্বারোপ করতে হবে। তারা আরও বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিরামপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, গর্ভবতী ও শিশুদের পুষ্টি পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক প্রচারণা।

সপ্তাহব্যাপী এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সবল ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park