1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় সংসদে সংরক্ষিত আসনে ১৩ জন নারী প্রার্থীর নাম ঘোষণা ১১ দলীয় জোটের, মনোনয়ন দাখিল সম্পন্ন । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জাতীয় সংসদে সংরক্ষিত আসনে ১৩ জন নারী প্রার্থীর নাম ঘোষণা ১১ দলীয় জোটের, মনোনয়ন দাখিল সম্পন্ন ।

​মোঃ ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১৯ বার পঠিত

​মোঃ ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ ​জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে আনুপাতিক হার (রেশিও) অনুযায়ী ১১ দলীয় জোটের পক্ষে ১৩টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর ১১ টায় নির্বাচন কমিশনে এই মনোনয়নপত্র দাখিল করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
​
নারী আসনের ​মনোনয়নপত্র জমা শেষে সংবাদ সম্মেলনে নেতারা জানান, সংসদের ৩০০ আসনের নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যার রেশিও অনুযায়ী (প্রতি ৬টি আসনের বিপরীতে ১টি সংরক্ষিত আসন) ১১ দলীয় জোট মোট ১৩টি আসন পেয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ১২টি এবং শরিক দল এনসিপি ০১ টি আসন পেয়েছে। জামায়াত তাদের ১২টি আসনের মধ্যে ০৮টি নিজেদের দলের জন্য রেখে বাকি ৪টি আসন রাজনৈতিক প্রতিশ্রুতি ও সমঝোতার ভিত্তিতে শরিকদের জন্য বরাদ্দ করেছে।
​
পরে ​সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট এবং রক্তাক্ত অভ্যুত্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরার শহীদ জাবের ইব্রাহিমের মা রফিয়া বেগমকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতাদের মতে, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তাঁদের সংসদীয় প্রক্রিয়ায় সম্পৃক্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​
এসময় ​মনোনয়ন প্রাপ্তদের পরিচয় করিয়ে দিয়ে জামায়াত নেতারা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রাজপথের লড়াকু, ত্যাগী, দক্ষ এবং যোগ্য বোনদের সামনে নিয়ে আসতে। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল হিসেবে নীতি ও আদর্শের জায়গায় আপোষহীন থেকে এই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এর মধ্যে ​মনোনয়ন প্রাপ্তদের উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
​রফিয়া বেগম: জুলাই বিপ্লবের শহীদ জাবের ইব্রাহিমের মা।
​নাজমুন নাহার: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি। ​মেহেরুন্নেসা: ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি।
​ডক্টর মারুফা আহমেদ: এনসিপির সেক্রেটারি জেনারেল (জোটের শরিক হিসেবে)।
​
তবে ​জামায়াত নেতারা আশা প্রকাশ করেন যে, মনোনীত নারী প্রতিনিধিরা জাতীয় সংসদে দেশের মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ও সোচ্চার ভূমিকা পালন করবেন। তাঁরা বলেন, আমাদের এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, আমরা ইনসাফ কায়েমে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই সংসদে জনমতের সঠিক প্রতিফলন ঘটুক।

এসময় ​নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, কমিশন যেন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করে এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখে। পরিশেষে, তাঁরা দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park