1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডিউটিরত অবস্থায় খুলনায় পুলিশ কনস্টেবলের আ-ত্ম-ত্যা । - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ডিউটিরত অবস্থায় খুলনায় পুলিশ কনস্টেবলের আ-ত্ম–ত্যা ।

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ।

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গু*লি করে এক পুলিশ কনস্টেবল আ*ত্ম*হ*ত্যা করেছেন…!!

শনিবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ লাইনের অ/স্ত্রা/গার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

নি ‘হ’ত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। বিষয়টি ত’দ’ন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাই/ফেল মা ‘থা’য় ঠেকিয়ে গু*লি করেন। ঘটনাস্থলেই তার মৃ /ত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

নি ‘হ’ত কনস্টেবল সম্রাট বিশ্বাস এর বন্ধু জেএস সামি এক ফেজবুক পোস্টে লিখেছেন…

৪ ঘন্টা আগের পোস্ট নিচে তুলে ধরা হলো

বন্ধু তোর অ’কাল মৃ/ত্যু আমরা মেনে নিতে পারছি না…!! গোপালগঞ্জ পুলিশ লাইন মাঠ থেকে আমাদের একসাথে চাকুরি হয়েছিল ট্রেনিং সেন্টারে যাবার দিন রাতে তোর বালিশ নিয়ে আমি ঘুমাইছিলাম, ট্রেনিং সেন্টারে সবাই আমরা ওকে নাম দিয়েছিলাম গোপালগঞ্জের আইরন ম্যান। একজন পুলিশ সদস্য হিসেবে সে হয়তো অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন, কিন্তু জীবনের ব্যক্তিগত যুদ্ধে তিনি বড্ড একা হয়ে গিয়েছিলেন…!!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park