1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্বমঞ্চে বিরামপুরের গর্ব—ইন্টারনেট সোসাইটি পালস ফেলো নির্বাচিত সৈয়দ তৌহিদুন নবী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিশ্বমঞ্চে বিরামপুরের গর্ব—ইন্টারনেট সোসাইটি পালস ফেলো নির্বাচিত সৈয়দ তৌহিদুন নবী।

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরের মাটি থেকে উঠে এসে বিশ্বমঞ্চে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন সৈয়দ তৌহিদুন নবী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের Virginia Tech বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন।

সম্প্রতি তিনি বিশ্বখ্যাত Internet Society-এর Pulse Fellowship 2026-এর Internet Resilience ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। বিশ্বের ৫১টি দেশের প্রায় ২০০ জন আবেদনকারীর মধ্য থেকে প্রতি বছর মাত্র ১০ জনকে এই সম্মানজনক ফেলোশিপ প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—এই ফেলোশিপ অর্জনকারী তিনি প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি।

Internet Society একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা সবার জন্য উন্মুক্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করে। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তাকে ঘিরে তৈরি হয়েছে গর্বের আবহ।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অনন্য। তিনি BRAC University থেকে সিজিপিএ ৪.০০/৪.০০ (Highest Distinction) নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন এবং American International University-Bangladesh (AIUB) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গবেষণার পথে যাত্রা শুরুর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান Robi Axiata Limited এবং Banglalink-এ Mobile Network Planning Engineer হিসেবে কাজ করেছেন, যা তার বর্তমান গবেষণাকে আরও সমৃদ্ধ করেছে।

নিজের এই অর্জন সম্পর্কে সৈয়দ তৌহিদুন নবী বলেন, “এই স্বীকৃতি আমাকে Internet Observability ও Resilience নিয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাচ্ছে। ভবিষ্যতে এমন গবেষণা করতে চাই, যা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত ও নির্ভরযোগ্য করে তুলবে।”

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচের সহপাঠীদের কাছে তৌহিদুন নবীর এই অর্জন যেন এক আনন্দ-গর্বের মিশ্র অনুভূতি।

গোলাম কিবরিয়া, মাজহারুল ইসলাম তানিম ও ইব্রাহীম মিঞা বলেন,“স্কুলজীবন থেকেই ও খুব মনোযোগী আর পরিশ্রমী ছিল। আজকে ওর এই সাফল্য দেখে মনে হচ্ছে—আমাদের ব্যাচের একজন বন্ধু বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরছে।”

সহপাঠী প্রিন্স হোসাইন,মোর্শেদ ও মিজান এর ভাষায়, “আমরা একই বেঞ্চে বসে পড়াশোনা করেছি, একই মাঠে খেলেছি। আজ সে বিশ্বমানের গবেষক—এটা সত্যিই আমাদের জন্য গর্বের। ওর সাফল্য আমাদেরও অনুপ্রাণিত করে।”

বন্ধু শাহরিয়ার রমিম, আবেগআপ্লুত হয়ে বলেন,“বিরামপুরের মতো একটি ছোট জায়গা থেকেও যে বিশ্বমানের জায়গায় পৌঁছানো সম্ভব—তৌহিদ তার জীবন্ত উদাহরণ।”

পারিবারিক দিক থেকেও তিনি একটি শিক্ষিত ও সুশৃঙ্খল পরিবেশে বেড়ে উঠেছেন। বিরামপুর পৌর শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা সৈয়দ তৌহিদুন নবী, সৈয়দ বদরুন্নবীর একমাত্র পুত্র সন্তান। তার দুই ছোট বোন রয়েছে। তার বাবা অগ্রণী ব্যাংকের বিরামপুর শাখার সাবেক ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই তিনি লক্ষ্যনিষ্ঠ ও অধ্যবসায়ী ছিলেন। তাই তার এই আন্তর্জাতিক স্বীকৃতি আজ বিরামপুরবাসীর গর্ব, আনন্দ ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

বিরামপুরের সাধারণ মানুষ ও শিক্ষকরাও তার এই সাফল্যে আনন্দিত। তাদের মতে, এমন অর্জন নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে সাহস জোগাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park