1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ‌। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দামুড়হুদায় পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ‌।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক পরিবারের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এতে গুরুতর আহত হয়েছেন মা ও ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ইউনুচ আলীর ছেলে শিপলু আলীর কাছ থেকে একই গ্রামের জীবন আলীর ছেলে শিহাব (২২) গত দুই মাস আগে পারিবারিক সমস্যার কথা বলে ২৩ হাজার টাকা ধার (হাওলাদ) নেন। ঋণের মেয়াদ শেষ হলেও শিহাব টাকা ফেরত না দিয়ে দিনের পর দিন নানা টালবাহানা শুরু করেন।

ভুক্তভোগী শিপলু আলী জানান, গত ৩রা এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় অভিযুক্ত শিহাবসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিপলুর বাড়ির সামনে আসে। অভিযুক্তরা হলেন:
১. শিহাব (২২), পিতা- জীবন আলী
২. আকরাম (৫৫), পিতা- মৃত আজিবার মন্ডল
৩. কামাল (৫০), পিতা- মৃত আজিবার মন্ডল
৪. জিয়া (৪০), পিতা- জীগার মন্ডল

অভিযুক্ত জিয়া পরিচিত হওয়ার সুবাদে শিপলুকে বাড়ি থেকে ডেকে বের করেন। শিপলু সরল বিশ্বাসে বাইরে আসামাত্রই কোনো কথা ছাড়াই অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালি দিতে নিষেধ করায় অভিযুক্তরা ধারালো দা দিয়ে শিপলুর মাথা লক্ষ্য করে কোপ মারে।

শিপলু হাত দিয়ে তা প্রতিহত করলে ধস্তাধস্তির একপর্যায়ে দাটি মাটিতে পড়ে যায়।
এ সময় শিপলুর চিৎকারে তার বাবা, মা ও স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।

হামলাকারীদের মারধরে শিপলুর মায়ের হাত ভেঙে যায় এবং পায়ের পাতায় ধারালো অস্ত্রের কোপ লাগে। এ সময় শিপলুর স্ত্রীকেও শ্লীলতাহানি ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলা শেষে অভিযুক্তরা পাওনা টাকা না দেওয়ার জন্য এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং পুরো পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শিপলু আলী বাদী হয়ে উল্লিখিত চারজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান: “আমরা এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, পাওনা।
টাকা আত্মসাতের উদ্দেশ্যে এভাবে নিরীহ পরিবারের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park