1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা জোরদারের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর ।

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও চলমান কার্যক্রম পরিদর্শনে (শনিবার ০৪ এপ্রিল) সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে তিনি সরেজমিনে বস্তিবাসীদের আবাসন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং সামগ্রিক জীবনযাত্রার অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু। পরিদর্শন কার্যক্রমে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিশেষ করে বস্তিবাসীদের জন্য টেকসই আবাসন, বিশুদ্ধ পানি, উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগ প্রবণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে আগাম প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বস্তিবাসীদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের যৌথ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park