1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায় অনুষ্ঠান । - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায় অনুষ্ঠান ।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-২৬ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বরণ-বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। এসময় তিনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন। বিশেষ করে আগামীতে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি সহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মচারী গণ।
প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থী ও ক্যাপ্টেন মোঃ আবরার লাবিব বলেন, আমাদের বিদ্যালয় থেকে আগামীতে এক’শ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park