1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মতবিনিময় করেন ডিআইজি আলমগীর রহমান রেঞ্জ রাজশাহী  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ

বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মতবিনিময় করেন ডিআইজি আলমগীর রহমান রেঞ্জ রাজশাহী 

আশিকুর ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

 

আশিকুর ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

বিগতদিনে সবদোষ কি পুলিশেরই ছিল আর কেউ কিছু করেনি আপনারা সবাই আইনের কথা বললেন, শুধু পুলিশকে আইন মেনে চলার কথা বললেন, দেশে আর কোন বাহিনী ছিলনা তারা কিছু করেনি, দেশে ২৯ টা ক্যাডার সার্ভিস রয়েছে তাদের কোন দায়িত্ব ছিলনা সব দায়ভার এখন পুলিশের, আর পুলিশ আইন মেনে চলবে এজন্য অনেক আইন আছে, পুলিশ আইন মেনে চলার জন্য ২০০৭ সাল থেকে পুলিশ কমিশন গঠন করার অনেক চেষ্টা করেছে, তবে শুধু পুলিশ আইন মেনে চললেই হবে না, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইনের শাসন মেনে চলতে হবে এমন মন্তব্য করে বুধবার বিকেলে ১১ই সেপ্টেম্বর বেলকুচি থানা চত্বরে এক মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের মহাপরিদর্শক ডিআইজি আলমগীর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও কমান্ডিং অফিসার নাহিদ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান,

সহকারী পুলিশ সুপার অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল মোঃ রাফিউর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, তদন্ত ওসি আব্দুল বারিক, উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, ছাত্র সমন্বয়ক সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park