1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

আজ (২৭ মার্চ) শুক্রবার জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নগরীর পুলিশ লাইন্স এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাঃ সাব্বির হুসাইন অবৈধ সিএনজি ও মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

এসময় নগরীর চরপাড়া মেডিকেল সংলগ্ন মেইন রোড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অস্থায়ী দোকানপাট স্থাপনের মাধ্যমে সৃষ্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার দুইধারে অবৈধভাবে পার্কিং করা গাড়ি এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানকালে মোট ১৬টি মোটরযান আটক করা হয়। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২টি সিএনজি রয়েছে। এসময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং বা রাস্তা দখল করে দোকানপাট স্থাপন করা হলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park