1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাড়ী বহরে হামলা, আওয়ামীলীগের সাবেক এমপি সহ ৯৯ জনের নামে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাড়ী বহরে হামলা, আওয়ামীলীগের সাবেক এমপি সহ ৯৯ জনের নামে মামলা

সাব্বির মির্জা ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

সাব্বির মির্জা,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, ভাংচুর ও ককটেল বিস্ফোরনের অভিযোগ এনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ সহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন। এর আগে সকালে মামলাটি দায়ের করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান।

মামলার আসামীদের মধ্যে রয়েছেন, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ, তার ছোট দু্ই ভাই অ্যাডভোকেট নূরুল হক, সগুনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাঈদ, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মোনায়েম হোসেন জেমস
প্রমুখ।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজার সংলগ্ন খেলার মাঠ এলাকায় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ভাংচুর করে আসামীরা। এসময় আসামীরা ককটেল বিস্ফোরন ঘটায়। হামলায় আব্দুল মান্নান তালুকদার সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এঘটনায় মামলাটি দায়ের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park