1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎নওহাটা সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জমি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‎নওহাটা সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জমি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোঃমহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,রাজশাহী
‎রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন জমি দখলের অভিযোগে অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক।
‎গত ১ মার্চ ২০২৬ তারিখে কয়েকটি অনলাইন পত্রিকায় “নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রাচীরের ধারে জায়গা দখল করে বিএনপি নেতা মোঃ এমদাদ হোসেন জোরপূর্বকভাবে ২টি ঘর নির্মাণ করছেন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটিকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন।
‎
‎ইমদাদুল হক লিখিত বক্তব্যে জানান, সংশ্লিষ্ট জমিটি তার পৈতৃক সূত্রে প্রাপ্ত হকদখলীয় সম্পত্তি। জমিটি পূর্বে তার পিতার নামে রেকর্ডভুক্ত ছিল। পিতার মৃত্যুর পর তিনি ২০১০ সালে বাটোয়ারা দলিল (দলিল নং-৫৪৩১) মূলে পবা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস এর মাধ্যমে আইনগতভাবে সম্পত্তি গ্রহণ করেন।
‎
‎তার দাবি অনুযায়ী, জমিটির মৌজা নওহাটা (হাল-৯৩), আর.এস. দাগ নং-৭০৬ ও ৮৫২। দীর্ঘদিন ধরে তিনি উক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত দোকানঘর শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন।
‎
‎সংস্কার কাজ, দখল নয়, তিনি আরও জানান, সম্প্রতি পুরাতন দোকানঘরের মানোন্নয়নের লক্ষ্যে কিছু সংস্কার কাজ শুরু করেন। পাশাপাশি সংলগ্ন নিজস্ব জায়গায় গেট বিম স্থাপনের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত আছেন বলে দাবি করেন তিনি।
‎
‎ইমদাদুল হকের ভাষ্য, “নওহাটা সরকারি কলেজ আমার প্রাণপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান। রাজনৈতিক জীবনে বা পারিবারিকভাবে জমি দখল, চাঁদাবাজি কিংবা দুর্নীতির কোনো অভিযোগ অতীতে কখনো ছিল না। হঠাৎ করে এ ধরনের সংবাদ প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত।
‎
‎রাজনৈতিক হেয় প্রতিপন্নের অভিযোগ
‎তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করেছে। এমনকি সংবাদে তার নাম বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎উল্লেখ্য, ইমদাদুল হক ২০০১ সাল থেকে মেয়াদোত্তীর্ণকাল পর্যন্ত পবা উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
‎গণমাধ্যমের প্রতি আহ্বান
‎
‎প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে অবিলম্বে সংবাদ সংশোধন ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
‎
‎এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাগুলোর বক্তব্য জানা যায়নি। তাদের মতামত পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park