1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে আওয়ামী লীগের ‘উদ্বোধনী’ ব্যানার টাঙ্গানো ঘিরে নতুন করে উত্তেজনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহীতে আওয়ামী লীগের ‘উদ্বোধনী’ ব্যানার টাঙ্গানো ঘিরে নতুন করে উত্তেজনা

মোঃমহাজামিল
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

‎
‎মোঃমহাজামিল,রাজশাহী
‎রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে একটি টাঙ্গানো ‘উদ্বোধনী’ ব্যানার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
‎
‎গত ৫ আগস্ট ২০২৪ সালের বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয় ধ্বংস করে। এরপর গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও নিশ্চিহ্ন করে। ধ্বংসস্তূপের সামনেই শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে দেন।
‎
‎শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যানারটি অপসারণ করে আগুনে পুড়িয়ে দেন। বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু জানান, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে ব্যানার লাগানো হয়েছে এমন খবর পেয়ে নেতাকর্মীরা সেখানে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
‎
‎বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টাঙিয়ে রেখেছিল। পরবর্তীতে সেটি পুড়িয়ে ফেলার ঘটনাও তারা জেনেছেন। তবে কারা ব্যানার লাগিয়েছে বা আগুন দিয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়নি।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park