1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহী সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ‎

মোঃমহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

ভারতে পাচারের সময় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা; জব্দ করল বিজিবি
‎
‎রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিজিবির বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়ন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাতে রাজশাহীর কাকরামারি সীমান্ত দিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের চেষ্টা করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেন।
‎
‎রাত আনুমানিক দেড়টার দিকে বিজিবি টহল দল দেখতে পায়, চার থেকে পাঁচজন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ অংশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
‎
‎পরে বস্তাটি খুলে একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। মূর্তিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park