1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক    - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক   

জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

 

জেলা প্রতিনিধি

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)রাত দেড় টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ লামাপুঞ্জি নামক সীমান্ত এলাকা হতে ১৩৯৯৭ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ১৭৭৬৬ পিস ভারতীয় চশমা, ৬৪৮ পিস ভারতীয় মুভ স্প্রে, ১০৩৭ পিস ভারতীয় জনসন ক্রীম, ১৭১০ পিস ভারতীয় হোয়াইট টন ক্রীম, ৫০ পিস ভারতীয় কাতান শাড়ী, ১৭৮ কেজি ভারতীয় পোস্তদানা ও ২৪০ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজারমূল্য ১,৩৭,৬০,৬৯০/= (এক কোটি সাঁইত্রিশ লক্ষ ষাট হাজার ছয়শত নব্বই টাকা)। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে রাতের অন্ধকারে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

 

 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park