1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়। 

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার উপস্থিতিতে উদ্বোধনের পর একটি র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলার সামনে মানববন্ধন হয়ে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, মহেশখালী থানা তদন্ত ওসি প্রতুল কুমার শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি- মহেশখালী উপজেলা সভাপতি বাবু আশীষ কুমার চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল মাওয়া। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা আনসার কমান্ডার, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের প্রভাষক কামাল হোসেন, মহেশখালী কলেজের প্রভাষক জয়েন শীল, সহ-সভাপতি  রাজেশ খান্না শর্মা, সদস্য – মাঈনুল হোসাইন, মোঃ নুরুল আলম, তাফসির আক্তার, সুশীলের প্রজেক্ট অফিসার ফাহিম রিদোওয়ান সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park