1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট–৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী রাশেল উল আলমের জনসংযোগ ও লিফলেট বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিলেট–৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী রাশেল উল আলমের জনসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

 

সিলেট–৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী রাশেল উল আলম শুক্রবার দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে তিনি উপজেলার জাফলংয়ের তামাবিল, নলজুড়ি, গুচ্ছগ্রাম, মোহাম্মদপুর, মামার বাজার ও বল্লাঘাটসহ বেশ কয়েকটি বাজার ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের উন্নয়ন অঙ্গীকার তুলে ধরেন। এ সময় প্রকৌশলী রাশেল উল আলম স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন চাহিদা মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা এবং নির্বাচিত হলে করণীয় পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করেন। জনসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা তাকে সহযোগিতা করেন।

প্রকৌশলী রাশেল উল আলম বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাটবাসীর অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সুযোগ পেলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করবো। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে তামাবিল এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়াতে বিশেষ উদ্যোগ নেব। পাশাপাশি পরিবেশ রক্ষা করে শ্রমিকদের একমাত্র কর্মসংস্থান পাথর কোয়ারি সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park