1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন…

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

 

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত “প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫” উপলক্ষে হোয়ানকে পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

২৮ নভেম্বর (শুক্রবার) সকাল থেকেই মহেশখালী হোয়ানক ইউনিয়ন এর বানিয়াকাটা স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের ইউএলও ডা: আবদুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫” উপলক্ষে বিনামূল্যে ৬০০ টি গরুকে ক্ষুরা, তড়কা, বাদলা টিকা ও প্রায় ৩০০ টি ছাগলকে পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ডিওয়ার্মিং ক্যাম্পেইন এর আওতায় ২৭০ + জনগণকে ফ্রি কৃমিনাশক, ভিটামিন ও প্রায় ১০০+ লোককে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

 

উক্ত কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন, পরিচালক-বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি, উপপরিচালক- ভেটেরিনারি পাবলিক হেলথ, চট্টগ্রাম ডা: মো: ইজমাল হাসান।

 

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলইও ডা: মুনতাছির, Salo সুকুমার বাবু ও মোঃ জাহিদ, মোঃ সফি, শাহ আলম, মোঃ ফরিদ, সুজন ও জীবীত। ক্যাম্পেইনটি জনমনে আলোড়ন সৃষ্টি করেছে প্রাণিসম্পদ সেবার দৃষ্টান্ত হিসেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park