1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

 

সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।

 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুশিয়ারা নদী হতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৩ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডে ও ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। বালুভর্তি ইঞ্জিন সহ ৩টি বাল্কহেড বলগেট সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়।

 

 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, আজ ভোরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park