1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী মাতারবাড়ীতে বাপা'র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

মহেশখালী মাতারবাড়ীতে বাপা’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পরিবেশ ও জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা বাস্তবায়নের দাবীতে বাপা- মহেশখালী শাখার উদ্যোগে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে । 

১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকাল তিনটার সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন সাইরার ডেইল বাজারে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা মহেশখালী শাখার নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন।

মানববন্ধনে সঞ্চালনা করেন বাপা মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহসিন, স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, বক্তব্য রাখেন মাতারবাড়ী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মাতারবাড়ী ইউপি’র ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা আফছার, আব্দুল জব্বার প্রমূখ।

মানববন্ধনে বাপা’র নেতৃবৃন্দগণ বলেন— মাতারবাড়ীতে পরিবেশ বিধ্বংসী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারনে মানুষের পেশা হারিয়ে এখন বেকারত্ব জীবন যাপন করছেন। এই কয়লা প্রকল্পের ধারা মহেশখালীর কোন ভাগ্য পরিবর্তন হয়নি, বরং মানুষ তাদের কর্ম হারিয়ে মহেশখালীতে বেকারত্ব বেড়েছে। মহেশখালীতে এখন প্রতিটি ঘরে ঘরে মানুষের শরীরে এলার্জি জনিত রোগ দেখা যাচ্ছে, যা অতীতে এধরনের রোগ এভাবে গণহারে দেখা যায়নি। এই এলার্জি রোগ জলবায়ু দিক পরিবর্তন বা পরিবেশগত কারনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিৎ বলেও জানান। 

বক্তারা বলেন— কোহেলিয়া নদী ধ্বংস করেছে, ফলে হাজারো অধিক জেলে কর্ম হারিয়ে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নদী কিংবা সাগরে মাছ আহরণ করা জেলেদের প্রতিনিয়ত হয়রানি করছে সরকারের সংশ্লিষ্ট বাহীনির লোকজন, অবিলম্বে এসব অহেতুক হয়রানি বন্ধ করার আহবান জানান। 

মাতারবাড়ীর পশ্চিমের সাগর থেকে বালু উত্তোলনে মাতারবাড়ীর বেড়িবাঁধ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বিগত সময়ে বর্ষাকালে শত শত পরিবার সাগরে বিলিন হয়ে গেছে, কিন্তু সরকার এই বেড়িবাঁধ নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছে না। দ্রুত মহেশখালীর কোহেলিয়া নদী খনন ও জেলেদের নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান বাপা’র কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park