1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

জানা গেছে, রাজশাহী মহানগর বিএনপিতে মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পদায়িত হওয়ায় কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শরিফুল ইসলাম জনি ২০২১ সালে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পান। এর আগে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা শরিফুল ইসলাম জনিকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে মহানগরের যুবদল আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park