
সিরাজুল কবির বুলবুল, উখিয়া, কক্সবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলকে আরো গতিশীল ও মাঠ পর্যায়ে কর্মচাঞ্চল্য সৃষ্টি করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন (সাংগঠনিক) দক্ষিণ শাখায় মাহবুবুর রহমানকে আহ্বায়ক ও তরুণ উদীয়মান সংগঠক মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন শক্তিশালী মৎস্যজীবিদলের কমিটি অনুমোদন দিয়েছেন উখিয়া উপজেলা মৎসবীজি দলের সভাপতি সাইফুল আলম ফরহাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
উপজেলা নেতৃবৃন্দ মনে করেন এই নবগঠিত কমিটির মাধ্যমে নতুন উদ্দামে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়ন (সাংগঠনিক) শাখা দক্ষিণে জাতীয়তাবাদী চেতনার গনজাগরণ সৃষ্টি হবে।