1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

৯ নভেম্বর দুপুর ২:৩০ টায় উপজেলা হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি ও সড়াইল ডিগ্রি কলেজর প্রভাষক এবং পাঁচবিবি পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিল চাতাল ব্যবসায়ী আমিনুল ইসলাম দুলাল। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সহ সভাপতি বদরুদ্দোজা সবুজ, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,গোলাম মোর্শেদ যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচবিবি মডেল প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোরছালিন, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাকিন হোসেন, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলাম, সদস্য মামুনুর রশীদ বাবু ও সাকিব। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সদস্য তুষারসহ অনেকই।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ বলেন আপনারা কোন কাজের অসঙ্গতি দেখলে আমাকে বলবেন আমি বিষয়টি সমাধানের চেষ্টা করবো। তিনি সাংবাদিক ইদ্রিস আলী, আহসান হাবীব, সাইদার ইসলাম, জাহাঙ্গীর, হারুন,শামীম, মনোয়ার,মুকুলের তুলে ধরা বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের জন্য আপ্রাণ চেষ্টার কথা উল্লেখ করেন। তিনি মাদক, দূর্নীতি ও নির্বাচনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন সেই সাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park