1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

 

ইদ্রিস আলী,

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের পাড়ইল ঠেংগাপাড়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগের ২ নং ধরন্জী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আয়োজনে ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধরন্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ডের পেশাজীবি বিভাগের সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: ফজলুর রহমান সাঈদ জেলা জামায়াতে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য ও জামায়াত মনোনীত জয়পুরহাট এক আসনের এমপি প্রার্থী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: মোস্তাফিজুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর সদস্য, ডা: সুজাউল করিম আমীর পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামী, মো: আবু সুফিয়ান মুক্তার পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সাজেদুর রহমান সাজু ধরন্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, মো: হাবিবুর রহমান সভাপতি পেশাজীবি বিভাগ ধরন্জী ইউনিয়ন শাখা, আব্দুল মমিন সেক্রেটারি পেশাজীবি বিভাগ ধরন্জী ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানটিতে পেশাজীবি বিভাগের অত্র ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি,সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ ২০০-২৫০ জন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা মার্কা।আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করা, সুন্দর সুশৃংখল সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে তাই সকলকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিতে হবে এবং অন্যদেরকে ভোট দিতে বলতে হবে। জয়পুরহাটের কোথাও কোন চাঁদাবাজি সন্ত্রাসী ও দুর্নীতির মতো কাজ জয়পুরহাট জামায়াতে ইসলামী করেনি, কেউ দেখাতে পারবে না। তাই আমাদের সকলকে ভাল থাকতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park