1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রংপুরে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টি মত বিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রংপুরে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টি মত বিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি:

শনিবার ২৫ শে অক্টোবর ২০২৫ ইং তারিখে বিকেল ৪:০০ টায় জাতীয় পার্টির রংপুর- ৪ (পীরগাছা,কাউনিয়া) আসনে
জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী নির্বাচন নিয়ে “নর্থ ভিউয়ে” এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দ ও রংপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ পীরগাছা ও কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা সকলে ঐক্যমত হয়েছেন,,
রংপুর- ৪ (পীরগাছা,কাউনিয়া) আসনে আবু নাসের শাহ মাহবুবুর রহমান কে দলীয় প্রতীক লাঙ্গল মার্কায় মনোনয়ন দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের নিকট সুপারিশ করবেন।

আজকের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সভাপতি রংপুর মহানগর জাতীয় পার্টি এবং সাবেক মেয়র রংপুর সিটি করপোরেশন মোস্তাফিজার রহমান মোস্তফা।
কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আলী।
কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু।
কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম।
কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
এছাড়াও
পীরগাছা ও কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা সকলে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park