
মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
এতদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের প্রভাবই সীমাবদ্ধ ছিল; এবার সেই প্রভাব ক্ষমতায় রূপ নিয়েছে। প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ২৩টি পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে। এই জয়ের মাধ্যমে ডাকসু, জাকসু ও চাকসুর ধারাবাহিকতা বজায় রেখেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন।
বৃহৎ কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়। প্রায় ২৯ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদলের নার্গিস খাতুন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।
শিবিরের নির্বাচিত অন্যান্য পদাধিকারী মধ্যে রয়েছে সংস্কৃতি, মহিলা বিষয়ক, তথ্য ও গবেষণা, মিডিয়া ও প্রকাশনা, বিতর্ক ও সাহিত্য, পরিবেশ ও সমাজসেবা সংক্রান্ত সম্পাদকরা। এই ফলাফলের মাধ্যমে ডাকসু, জাকসু ও চাকসুর ধারাবাহিকতা বজায় রেখেছে ছাত্রশিবির।
ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ভোট ৫ হাজার ৭২৯।
এজিএস পদে শিবিরের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।
শিবিরের নির্বাচিত ২০ জন হলেন:-ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ,এজিএস: এস এম সালমান সাব্বির,
সহক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মদ নুন,সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা, সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা,সহমহিলা সম্পাদক: সামিয়া জাহান,তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব,সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ,মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ,
সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম,বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর,সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন,পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ,সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু
বাকি তিনটি পদের মধ্যে জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন।
ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি।