1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাও মেয়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মাও মেয়ের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন।

এ কে,এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

এ কে,এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার চঞ্চল্যকর হত্যাকান্ডের নয়দিন পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। জুলেখা বেগম (৫৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (১৯) হত্যাকান্ডের দায়ী স্বীকার করছে আপন ফুফাতো ভাই পারভেজ। তাকে আদালতের মাধ্যমে পুলিশ কারাগারে প্রেরণ করে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত পারভেজ রামগঞ্জ উপজেলার সোনাপুর মহাধর বাড়ীর আব্দুল করিমের প্রবাস ফেরত ছেলে এর-আগে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি স্পেশাল টিম পারভেজকে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটনের তুরাগ থানাধীন মনিরের গ্যারেজ থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত পারভেজ দুই মাস পূর্বে সৌদিআরব থেকে দেশে ফিরেন। দেশে আসার পর অর্থনৈতিকভাবে ভেঙে পড়েন পারভেজ। অভাবের তাড়নায় পারভেজ তার মামার বাসা থেকে স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার চিন্তা ভাবনা করেন। ঘটনার দিন পারভেজ তার সঙ্গে করে একটি চাকু নিয়ে মামার বাড়ীতে বেড়াতে আসেন। মামি জুলেখা ও মামাতো বোন মীম তাকে আমড়া-আপেল খেতে দেয়। এরপর পারভেজ মামাতো বোন মীমের সঙ্গে দ্বিতীয় তলায় যায়। হঠাৎ মীম পারভেজের কাছে চাকু দেখে চিৎকার দেয়। একপর্যায়ে মীম-পারভেজের ধস্তাধস্তি হয়। এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ মীমের শরীরের বিভিন্নস্থান ও গলায় চাকু দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

দ্বিতীয় তলা থেকে পারভেজ নেমে তার মামীকে বলে মীম আপনাকে ওপরে ডাকছে। মামী কিন্তু কানে কম শুনতে পায়। মামী ওপরে গেলে পিছন থেকে মাথায় প্লেট দিয়ে আঘাত করে পারভেজ। মামী লুটিয়ে পড়লে পারভেজ টি-টেবিল দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

ঘাতক পারভেজ মামী-মামাতো বোনের মৃত্যু নিশ্চিত করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার লুটে নেয়। তার গায়ের জামাপ্যান্ট খুলে ব্যাগে নেয়। মামাতো ভাই রাব্বির প্যান্ট-গেঞ্জি পরে বের হয়ে যায়। সঙ্গে থাকা জামাকাপড়ের ব্যাগটি রামগঞ্জের একটি খালে ফেলে দেয়।
পারভেজ তার মামার বাসা থেকে বের হওয়ার ১০/১৫ মিনিট পর মাগরিবের আযান হয়। হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর পারভেজ লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়ীতে চলে আসে।

পুলিশ জোরালোভাবে তদন্তে নামে সর্বশেষ পুলিশ সফল হয়।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের (২ নম্বর ওয়ার্ড) উত্তর চন্ডিপুর গ্রামের খামার বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে মীম।
খবর পেয়ে ওই-রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পৃথকভাবে দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। মা-মেয়ের হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহ এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park