1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গরু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গরু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার গাছা এলাকা থেকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুহুল আমীন (২৮) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমীন (২৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গফরগাঁও উপজেলার চরমুছরন্দ গ্রামের তাহের আলীর ছেলে মো. বেলাল হোসেন (৩০) কে পিকআপ ভ্যানসহ আটক করে পুলিশ। ওই ভ্যানে চুরির কাজে ব্যবহৃত লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশি উদ্ধার করা হয়।

রুহুল আমিনের স্বীকারোক্তিতে চক্রের আরও পাঁচজন সদস্যের নাম উঠে আসে। এর ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. বেলাল হোসেন (৩০), পিতা: তাহের আলী, সাং: চরমুছরন্দ, থানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ। সবুজ মিয়া (৩৯), পিতা: মো. আব্দুল মন্নান, সাং: খামার দেহুন্দা, থানা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ। কাইয়ুম (৪৮), পিতা: জসিম উদ্দিন, সাং: গাজীর ভাটা, থানা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ। মো. মকবুল হোসেন (৩৫), পিতা: মৃত রহমত আলী, সাং: চৈতনখালী, থানা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে চুরিকৃত ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজনকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে চুরিকৃত বাকি গরু উদ্ধার এবং অপর সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলবে।

তিনি আরও জানান, রুহুল আমিনের দেওয়া জবানবন্দিতে চক্রের অন্যতম সদস্য মাসুদ মিয়ার নামও উঠে এসেছে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।##

##মোজাম্মেল হক হিরন

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park