1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবির বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী বাস থেকে ইয়াবা পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

টেকনাফে বিজিবির বার্লিন’ ম্যাজিকে ঢাকাগামী বাস থেকে ইয়াবা পাচারকারী আটক

শাহিন আলম টেকনাফ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ

কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দক্ষ অভিযান ও কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’-এর তৎপরতায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে লুকানো মরণনেশা ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা ২০ মিনিটের দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে ঢাকাগামী ইউরো কোচ (ঢাকা মেট্টো-ব-১২-১৩২৪) বাসটি থামায় বিজিবি সদস্যরা। এসময় কে-নাইন ডগ ‘বার্লিন’ নির্দিষ্ট এক যাত্রীর শরীরে মাদকের উপস্থিতির ইঙ্গিত দেয়। তার অস্বাভাবিক আচরণ ও ডগের ধারাবাহিক সংকেতের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মোঃ সানি হোসেন (৪০)পিতা: আলী হোসেন,মাতা: বেবী বেগম,ঠিকানা দেশান্তরকাঠি, থানা- বেতাগী, জেলা- বরগুনা।

বিজিবি জানায়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন দেশের সীমান্ত প্রহরায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকারে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park