1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ১নং রুস্তমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে ১নং রুস্তমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ১নং রুস্তমপুর ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পীরের বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রুস্তমপুর ইউপি মুক্তিযোদ্ধা দলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক,প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী, সিলেট জেলা কৃষকদলের প্রথম যুগ্ন আহবায়ক এম জহুরুল ইসলাম (মখর), সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম,সাধারণ সম্পাদক মদরিছ আলী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট লিয়াকত আলী ও বিএনপি ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park