1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে 'মাদক সম্রাজ্ঞী' শিপরা ও স্বামী বাবুল গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও স্বামী বাবুল গ্রেপ্তার

মোঃমিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদক সম্রাজ্ঞী খ্যাত মোছা. শিপরা খাতুন ও তার স্বামী মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শিপরা খাতুনের বিরুদ্ধে রয়েছে প্রায় দুই ডজন খানেক মাদক মামলা।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সন্ধ্যা ৭:০০ টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত শিপরা খাতুন ওই এলাকার মো. বাবুল হোসেনের স্ত্রী এবং বাবুল হোসেন মৃত আবুল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে সন্ধ্যা ৬:০০ টা থেকে সাড়ে ৭:৩০ টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে শিপরা ও তার স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসত ঘর থেকে ১,৭০৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের সেনা ও পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষে রাত সাড়ে ৮:৩০ টায় চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park