1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, অনিয়মের তথ্য পেলো দুদক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, অনিয়মের তথ্য পেলো দুদক

আবুল হাশেম দামুড়হুদাউপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

আবুল হাশেম
দামুড়হুদাউপজেলা প্রতিনিধি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ অভিযান চালায় সংস্থাটি।

অভিযানে খাবারের মান ও ভুয়া অপারেশন রেকর্ডের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ অভিযানে নেতৃত্ব দেন। এসময় অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদ তার সঙ্গে ছিলেন। অভিযানকালে হাসপাতালের রান্নাঘরে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়।

সেখানে দেখা গেছে, রোগীদের নির্ধারিত পরিমাণ মাছ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া হাসপাতালের অপারেশন রেকর্ডে এমন কিছু অপারেশন দেখানো হয়েছে যা বাস্তবে হয়নি।

উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

খাবার সরবরাহে অনিয়ম ও ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও কিছু অভিযোগ যাচাইবাছাই চলছে।

৫ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ
এর আগে ১০ সেপ্টেম্বর দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি নিয়ে ‘৫ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে ওঠে আসা অনিয়ম নিয়ে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি, কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park