1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে চাঁদার দাবিতে কম্পিউটার ল্যাব অপারেটরের উপর হামলা চালিয়েছে ইউপি মেম্বার শফিকুল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে চাঁদার দাবিতে কম্পিউটার ল্যাব অপারেটরের উপর হামলা চালিয়েছে ইউপি মেম্বার শফিকুল

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

 

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে কম্পিউটার ল্যাব অপারেটর ও দৈনিক মুক্তবার্তার পাঁচবিবি প্রতিনিধি সাইদার এর কাছে দুই লাখ টাকা চাঁদার দাবিতে অতর্কিত হামলা চালিয়েছে ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম ও তার লোকজন।
আজ (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ে ঢুকে শফিকুল মেম্বার ও তার ছেলে রাকিবুল কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার ইসলামকে রড ও লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নিয়ে এসে আবারও মারধর করে চলে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। এঘটনায় পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করেছে সাইদারের স্ত্রী সাবিহা সুলতানা।
এঘটনায় ২ নং আসামী শফিকুল মেম্বারের ছেলে রাকিবুল ইসলাম (২১) কে আটক করেছে পুলিশ। ১ নং আসামী শফিকুল মেম্বার পলাতক রয়েছে।
পাঁচবিবি থানায় মামলা সূত্রে জানা যায়, রতনপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর হিসাবে চাকুরী করে সাইদার ইসলাম। শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করাকালে গত ১০ দিন পূর্ব ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। দুই লাখ টাকা চাঁদা না দিলে শফিকুল মেম্বার ওই শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করিতে দিবে না মর্মে হুমকি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ( ১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর রুমে প্রবেশ করে ইউপি সদস্য শফিকুল (৪২) ও তার ছেলে রাকিবুল ইসলাম (২১) সহ অজ্ঞাতনামা ২-৩ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে হত্যার উদ্দ্যেশে অতর্কিত ভাবে সাইদার ইসলামের উপর হামলা চালায়। আসামীরা হামলা চালিয়ে যাওয়ার সময় বলেন, তার পরিবার ও তাকে রাতের আঁধারে মারপিট এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী বলেন, আমি ও আমার উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত হই। সকাল সাড়ে ১০ টায় স্থানীয় ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম বিদ্যালয়ে ঢুকে কম্পিউটার ল্যাব অপারেটর রুমে সাইদার ইসলামকে মারধর করে। পরে কম্পিউটার ল্যাব অপারেটর রুম থেকে টেনেহিঁচরে আমার অফিসে নিয়ে আসে। আমার অফিসে সাইদারকে নিয়ে এসে তার ছেলে ধরে রাখে এবং শফিকুল মেম্বার লাঠি দিয়ে মারপিট করে। একপর্যায়ে আমরা বাঁধা প্রদান করলে সাইদারকে গুরুতর আহত করে তারা চলে যায়। আমার অফিস স্টাফকে মারপিটের ঘটনায় আমরা প্রয়োজনী ব্যবস্থা গ্রহন ও শফিকুল ইসলামের শাস্তির দাবি জানাচ্ছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম বলেন, রতনপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর সাইদার ইসলামকে মারধরের ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে। এজাহার দায়ের করলে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তুহিন রেজা ঘটনাস্থল পরিদর্শন করি। মামলার ২ নং আসামী রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে। অভিযুক্ত শফিকুল মেম্বার পলাতক রয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park