1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

মহেশখালীর কালারমারছড়ার গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে কালারমারছড়ার গহীন পাহাড়ে অস্ত্রের আস্তানার সন্ধানে র‍্যাব ও পুলিশের প্রায় আড়াইশো আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এই অভিযান চালান।

 

এসময় ড্রোনের সাহায্যে অস্ত্রের আস্তানা সনাক্ত করার চেষ্টা করা হয়। আস্তানা সনাক্ত হলে সেখানে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

 

সম্প্রতি মহেশখালী থেকে পাচারকালে দেশীয় অস্ত্রসহ একাধিক পাচারকারী ও অস্ত্র কারিগরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে সব অস্ত্র পাচারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী আজ কালারমারছড়ার গহীন পাহাড়ে এই অভিযান চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অস্ত্রের আস্তানার সন্ধান ও কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park