1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে জনদুর্ভোগ নিরসনে সড়কে‌ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

মহেশখালীতে জনদুর্ভোগ নিরসনে সড়কে‌ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় সড়কের অবৈধ দখল ও যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের যৌথ সমন্বয়ে বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হেদায়েত উল্যাহ্’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন। বাজারের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক মোট ৯ জনকে আটক করে তাদের কাছ থেকে ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে অবৈধভাবে ফুটপাত দখল করা দণ্ডনীয় অপরাধ। বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থের জন্য সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতে কেউ এই নির্দেশ অমান্য করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়াও বাজারে উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, বাজারকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার জন্য সকল প্রকার অবৈধ স্থাপনা, দোকানপাট ও ফুটপাত দখল মুক্ত রাখতে হবে। অন্যথায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, ফুটপাত দখল করে অবাধে দোকান বসানো ও অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে নতুন বাজার এলাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জনস্বার্থে সড়ক, বাজার ও ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park