1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে মানব পাচারের সময় দুই কিশোর উদ্ধার, পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

টেকনাফে মানব পাচারের সময় দুই কিশোর উদ্ধার, পাচারকারী আটক

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে দুই কিশোরকে মানব পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এসময় এক পাচারকারীকে আটক করা হয়।

বিজিবি জানায়, সম্প্রতি সীমান্ত দিয়ে মানব পাচারের একটি চক্র সক্রিয় হওয়ার খবর পায় তারা। চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজার থেকে দুই কিশোরকে মিয়ানমারে পাচারের চেষ্টা চলছিল। এ তথ্যের ভিত্তিতে ২ বিজিবি অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে বিভিন্ন অভিযান দল মাঠে নামে।

রবিবার রাতে পাচারকারীরা ভুক্তভোগী কিশোরদের নিয়ে বরইতলীতে অবস্থান করলে বিজিবি সাড়াশী অভিযান চালায়। এসময় দুই কিশোরকে উদ্ধার এবং পাচারকারী মো. রাসেদ (১৮) কে আটক করা হয়। তবে নুর হাসান (৩০) নামে আরেক পাচারকারী পালিয়ে যায়।

আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, মিয়ানমারের অভ্যন্তরে অবস্থানরত পাচারকারী আমিনের সহযোগিতায় বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পার করানো হয়। পরবর্তীতে তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করে এ চক্র। স্থানীয়দের বরাতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারে জড়িত থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

উদ্ধার হওয়া দুই কিশোর হলেন মো. মাহিম (১৫), পিতা,আইয়ুব খান, কক্সবাজার লাল দিঘিরপাড়,মো. সোহেল (১৬), পিতা- জসিম, কক্সবাজার লাল দিঘিরপাড়।

বিজিবি জানায়, আটককৃত পাচারকারীকে সোমবার সকালে স্থানীয় থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পালাতক আসামিকেও শিগগির গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন সীমান্ত নিরাপত্তা, মানব ও মাদক পাচারসহ যেকোনো অপরাধ দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। ভবিষ্যতেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে বিজিবির বিশেষ অভিযান চলমান থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park