1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে ১৪ শ্রমিকের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে ১৪ শ্রমিকের কারাদণ্ড

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের হাজীপুর এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

জানা যায়, আটক শ্রমিকদের মধ্যে ১২ জনকে ৩ মাস ও ২ জনকে ১ মাস করে মাটি ও বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাত পৌঁনে ১১টার দিকে ভিডিও না করার শর্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, হাজীপুর ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় আটককৃত শ্রমিকরা গণমাধ্যম কর্মীদের বলেন হাত বালতি দিয়ে ও স্টক থেকে বালু আনার সময় পুলিশের নামে আমাদের চাঁদা দিতে হয়। শ্রমিকরা বলেন ফারুক মেম্বার নামে একজন ও বিভিন্ন সময়ে বিভিন্ন জন এসে আমাদের কাছ থেকে পুলিশের নামে চাঁদা নিয়ে থাকে। চাঁদা না দিলে নৌকা আটকে রাখে। উক্ত বিষয়ে ইউপি সদস্য ফারুকের কাছে জানতে চাইলে তিন বলেন আমি বালু বিক্রিও করিনা আর পুলিশের নামে চাঁদাও তুলি না। আমার নামে কেন এই মিথ্যা অপবাদ দেওয়া হয় আমি জানি না।

এদিকে শ্রমিকদের কারাদণ্ডের ঘটনায় উপজেলা ভূমি অফিসের সামনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও শ্রমিক সংগঠনের নেতাদের জটলা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park