1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাজারহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল হাকিম সবুজ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ

 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজারহাট ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত আলী, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহ উদ্দিন মাহমুদ, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন এবং রাজারহাট পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।

 

রাজারহাট থানার ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা গ্লোবালি চিন্তাভাবনা করুন, না হলে আমরা পিছিয়ে পড়ব। হাজার হাজার শিক্ষিত কৃতি সন্তান থাকা সত্ত্বেও সমাজে ভালো মানুষের যথেষ্ট অভাব রয়েছে, এ অভাব পূরণ করতে হবে।”

 

এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park